ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

১০ মে’র মধ্যে আসছে চীনের ৫ লাখ টিকা: স্বাস্থ্যমন্ত্রী

চীনের উপহার হিসেবে পাঁচ লাখ ডোজ টিকা আগামী ১০ মে এর মধ্যে দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।


সোমবার (৩ মে) দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।


মন্ত্রী বলেন, ভ্যাকসিন যেখান থেকে পাওয়া যাবে সেখান থেকেই আনা হবে। এছাড়া অ্যাস্ট্র্যাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ যথাসময়ে পাওয়ার চেষ্টা করা হচ্ছে। আগামী ১০ মের মধ্যে চীন থেকে পাঁচ লাখ করোনার ভ্যাকসিন আসবে।


তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ইদ পর্যন্ত খোলা থাকবে, না মানলে বন্ধ করে দেওয়া হবে, জরিমানা করা হবে।


এছাড়া আন্তঃজেলা পরিবহন ইদে বন্ধ থাকবে। জেলার ভেতরে গণপরিবহন চলবে। এক জেলার গাড়ি অন্য জেলায় প্রবেশ করতে পারবে না- এমন প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। আন্তঃজেলা ট্রেন ও নৌযোগাযোগও বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।


ভারতীয় সীমান্ত বন্ধ থাকার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপাতত সীমান্ত বন্ধ থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑